ads

সোমবার , ১২ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০১৪ ৪:১৬ অপরাহ্ণ
রাণীনগরে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে  রবিবার সন্ধ্যা অনুমান ৭টায় এক সন্তানের জননী তৃপ্তী রাণী (২৫) নামের গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় হত্যা মামলার অভিযোগে  সোমবার সকালে স্বামী প্রদীপ দেবনাথ (৩২)কে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার খট্টেশ্বর গ্রামে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শিয়ালা গ্রামের নরত্তম দেবনাথের মেয়ে গৃহবধু তৃপ্তী রাণীর একই উপজেলার খট্টেশ্বর গ্রামের আনন্দ দেবনাথের ছেলে প্রদীপ’র সাথে গত সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের বছর কয়েক পর প্রদীপ তার শশুর নরত্তম এর কাছে দু’লক্ষ টাকা দাবি করে। আর এই দাবিকৃত টাকা না দেওয়ার জের ধরে প্রায়ই স্বামী প্রদীপ তার স্ত্রী তৃপ্তী রাণীকে মারপিট করত। শারিরিক নির্যাতন থেকে রক্ষা পাবার জন্য তৃপ্তী রাণী বাবার বাড়ি চলে যান। টাকার কোন দাবি ও শারিরিক নির্যাতন করবে না মর্মে প্রদীপ’র চাচা দুলাল দেবনাথ  শনিবার গৃহবধুকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। পর দিন রবিবার সন্ধ্যা অনুমান ৭টায় প্রদীপের বাড়ির বারান্দায় গৃহবধুর লাশ দেখতে পেয়ে স্থাণীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করেন বলে গহবধুর বাবা নরত্তম দেবনাথ জানান।
এদিকে গৃহবধুর বাবা নরত্তম দেবনাথ বাদি হয়ে ১২ মে সোমবার স্বামী প্রদীপসহ সাতকে আসামী করে রাণীনগর থানায় একটি হত্যা মমালা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার সকালে স্বামী প্রদীপকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহিত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকবর আলী জানান।
রাণীনগর থানার ওসি (তদন্ত) শামছুল ইসলাম জানান, ময়নাতদন্ত’র রির্পোট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে গৃহবধুর গলায় আঘাতের চিহ্ন আছে।

Need Ads
error: কপি হবে না!