ads

সোমবার , ১২ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গৌরনদীতে ভুয়া র‌্যাব কর্মকর্তা গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ২:৩৫ অপরাহ্ণ
গৌরনদীতে ভুয়া র‌্যাব কর্মকর্তা গ্রেফতার

অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী থানা পুলিশ গতকাল রবিবার বিকেলে টরকী বন্দর বাসস্ট্যান্ড এলাকা থেকে টুটুল আকন (২৭) নামে এক ভুয়া র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, গ্রেফতারকৃত টুটুল আকন টরকী বন্দর হাইস্কুল রোডে আবু খানের ভাড়াটে হারুন-অর-রশিদের কাছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দেয়। স¤প্রতি মস্তফাপুরে হারুনের বিরোধীয় জমি দখল করে দিবে বলে আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া তার মেয়েকে একলক্ষ টাকার বিনিময়ে পুলিশে চাকরি দিবে। গতকাল বিকেলে টুটুল টরকীতে হারুনের কাছে টাকা নিতে এলে তার কথাবার্তায় হারুনের সন্দেহ হয়। বিষয়টি হারুন গৌরনদী থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই হাসান মাহামুদ ও হারুন-অর রশিদ চ্যালেন্স করলে র‌্যাবের পরিচয় ভুয়া প্রমাণিত হয়। গ্রেফতারকৃত টুটুল আকন মাদারীপুর সদরের করদি গ্রামের জাফর আকনের পুত্র।

ভূমিখেকো প্রভাবশালীদের দখলে আগৈলঝাড়ার সরকারি খাল

Shamol Bangla Ads

জনস্বার্থে পানি সরবরাহের জন্য একটি সরকারী খাল কতিপয় ভূমিখেকো প্রভাবশালী দখলে নিয়ে ব্যক্তিগত পুকুর বানিয়েছে। খালটি এমনভাবে নিশ্চিহ্ন করা হয়েছে কারো বোঝার উপায় নেই এখানে পূর্বে কখনও খাল ছিল। প্রতিদিন সরকারী বেসরকারী শত শত লোকের চোখের সামনে দীর্ঘদিন যাবৎ এমন অবস্থার সৃষ্টি হলেও খালটি মুক্ত করার উদ্যোগ নেয়া হয়নি। সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও তা অবসানে ব্যর্থ হয়েছে ওই এলাকার জনপ্রতিনিধিরাও। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর- নাগিরপাড়-চাঁদত্রিশিরায় এই খালটি পয়সারহাট নদী বাহিত পানির উপর নির্ভর করে প্রায় ২ শতাধিক ইরি বøকে পানির সেচ দেয়া হত। বিগত বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন খালটিতে নদীর পানি প্রবেশমুখে কয়েকজন প্রভাবশালী মাটি ভরাট করে ধান শুকানো চাঁতাল ও রাইসমিল দিয়েছে। নদী মোহনার পাশেই পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেরীবাঁধের একটি ¯øুইজগেট থাকলেও তা স্থানীয় প্রভাবশালী ইলিয়াস বখতিয়ার বন্ধ করে দিয়ে ব্যক্তিগত পুকুর তৈরী করায় নিশ্চিহ্ন হয়ে যায় খালটি। এছাড়া উত্তর চাঁদত্রিশিরা ওয়াপদা থেকে তালবাড়ি পর্যন্ত সরকারী এই খাল ব্যক্তিগত দখলে নিয়ে স্থানীয় প্রভাবশালী মোরশেদ বখতিয়ার, রহিম বখতিয়ার, শিপুল ভাট্টি তৈরী করেছে পুকুর ও মাছের ঘের। খরস্রোতা খালটির এমন দশা সকলের চোখের সামনে ঘটলেও কয়েক বছর পূর্বে অদৃশ্য কারণ দেখিয়ে নৌ-চলাচল ও পানির অবাধ প্রবাহের জন্য সরকারী বরাদ্দে উত্তর চাঁদত্রিশিরা-বাগধা সড়কের তালবাড়ি পয়েন্টে এই খালের উপর ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ব্রিজ যা বর্তমানে মানুষের কোন কাজে আসছেনা। স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী সরকারী এই খালটি ব্যক্তিগত সম্পদে পরিণত করলেও ব্রিজ নির্মাণের সময় স্থানীয় সুবিধাভোগী কতিপয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা খালটি পূর্বের মত পানি চলাচলের জন্য মুক্ত করে দেয়ার কথা মুখে বললেও আজও তা বাস্তবায়িত হয়নি। সরকারী খাল দখল করা কয়েকজনের সাথে এব্যাপারে জানতে চাইলে তাদের কাজ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। এবিষয়ে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিস্বার্থে সরকারী সম্পদ কোনভাবেই কোন ব্যক্তি বা মহলকে ভোগ করতে দেয়া হবেনা। তিনি শীঘ্রই খালটি দখলমুক্ত করে পূর্বের ন্যায় পানি চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল কালাম তালুকদার খালটি দখলমুক্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, শীঘ্রই জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গৌরনদীতে আফতাব এলপি-৭০ হাইব্রিড ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আফতাব এলপি-৭০ হাইব্রিড ধান কর্তনের উদ্বোধন উপলক্ষে গতকাল মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাহিলাড়া মঠের পূর্বপাশে রতন কুমার ভদ্রের বাড়ির আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক এফটি মো. আ. মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার কৃষিবিদ মো. আমানুল হক। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা মো. মতিয়ার রহমান, সাংবাদিক ও কন্ঠশিল্পী আমিন মোল্ল¬া। বক্তব্য রাখেন আদর্শ কৃষক ঝমঝম খান, কৃষক রতন কুমার ভদ্র, মাহিলাড়া সীমা গুটি ইউরিয়া এজেন্ট জামাল সরদার, নজরুল সরদার, কালাম বেপারী, সিরাজুল সরদার, পলাশ শীল, বিশ্বজিত বাড়ৈ, হালিম সরদার ও সোহাগ আকন। উল্লে¬খ্য, চলতি ইরি-বোরো মৌসুমে কৃষক গৌরাঙ্গ বাড়ৈর জমিতে আফতাব-৭০ হাইব্রিড বীজে প্রতি হেক্টরে উৎপাদন হয় ৯ মে.টন ও লিটন শিউলীর জমিতে প্রতি হেক্টরে সাড়ে ৯ মে.টন ধান উৎপন্ন হয়েছে।

Need Ads
error: কপি হবে না!