ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারী হাসপাতালে চিকিত্সা দেওয়ার পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে : ইনু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৩:৫২ অপরাহ্ণ

hospital inu picকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যসেবায় ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার বন্ধ কমিউনিটি ক্লিনিক চালু করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। এছাড়া সরকারী হাসপাতালে চিকিত্সা দেওয়ার পাশাপশি বিনামুল্যে ঔষধ বিতরণ করে যাচ্ছে। তিনি গতকাল কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মান উন্নয়নে হাসপাতালের এক সভায় একথা বলেন।
সভায় হাসপাতালের মান উন্নয়নের জন্য বিভিন্ন আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, সাবেক বিএমএ’র সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এক এম মুনির, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ জামাল উদ্দিন মোল¬া, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলের অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ, জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ অরবিন্দ পাল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারন সম্পাদক আব্দুল আলী স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক জিল¬ুর রহমান। রপরে হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বাউল শিল্পী আব্দুল করিম শাহর চিকিৎসার খোঁজখবর নেন। এরপর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি নুর আলম দুলালের মায়ের মৃৃত্যুর সংবাদ শুনে তার বাসায় গিয়ে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Need Ads
error: কপি হবে না!