রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম গঙ্গারামপুর মাদ্রাসা মোড় এলাকায় মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহত চারঘাট উপজেলার মংলী এলাকার জিলুর রহমানের ছেলে (১৮) এবং আহত বাঘা উপজেলার মনিগ্রাম উত্তর পাড়া এলাকার মৃত জান মোহাম্মাদের ছেলে (৩০)। গতকাল শুক্রবার বিকেল ৩ টার সময় ওই দুর্ঘটনা সংঘটিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম নানার বাড়ি থেকে বাড়িতে ফেরার সময় শুক্রবার বিকেল ৩ টায় গঙ্গারামপুর মাদ্রাসা মোড় এলাকায় মহা সড়কে উঠলেই বালু ভর্তি ট্রাক এসে মটর সাইকেলে চাপা দেয়। এতে সোহেল রানা ও নান্টু দইজনেই গুরুতর আহত হয়। তাদের তাৎক্ষনিক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোহেল রানার আশংখ্যা জনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রামেকে প্রেরণ করেণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। তবে ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে জনগন।

এ ব্যাপারে বাঘা থানার আফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান দৃর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষনিক আমাদের ফোর্স পাঠিয়েছি এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।




