ads

বৃহস্পতিবার , ৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৮, ২০১৪ ৪:৩৮ অপরাহ্ণ

mitthdfdufঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় নীলা আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ৭ মে বুধবার রাতে উপজেলার ডেফলাই গ্রামে ওই মৃত্যুর ঘটনা ঘটে। নীলা স্থানীয় আব্দুল খালেকের পুত্র আলামিনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে দাফনের প্রস্তুতিকালে পুলিশ খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

Shamol Bangla Ads

জানা যায়, ৩ বছর পূর্বে একই গ্রামের দুলাল মিয়ার কন্যা নীলা আক্তারকে বিয়ে করে আলামিন। কিন্ত বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকত। বুধবার রাতে রহস্যজনকভাবে বসতঘরে মারা যায় এক সন্তানের জননী গৃহবধূ নীলা। বৃহস্পতিবার সকালে তার লাশ দাফনের প্রস্তুতি নেয় আলামিন ও তার স্বজনরা। ওই সময় লাশের গলা ও বিভিন্ন জায়গায় আঘাতের চি‎হ্ন দেখে অনেকের সন্দেহ হলে থানা পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, নিহত নীলা ও তার স্বামী আলামিনের গলাতেও আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে।

Need Ads
error: কপি হবে না!