ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল সীমান্তে রেড এলার্ট জারি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৩:৪৯ অপরাহ্ণ

banapol-mapইয়ানুর রহমান, যশোর : নারায়নগঞ্জে বহুল আলোচিত ৭ হত্যা কান্ডের আসামীরা যাতে বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যেতে না পারে সে জন্য বেনাপোলের বিভিন্ন সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে রাখা হযেছে সর্বোচ্চ সর্তকাবস্থায়। নারায়নগঞ্জে সেভেন মার্ডারের এজাহার ভুক্ত আসামী নুর হোসেন, ইয়াসিন, আনোয়ার, আমিরুল ইসলাম, হাসনাত ও ইকবাল হোসেন যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সেই জন্য ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও পোর্ট থানার পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল মতিউর রহমান জানান, নারায়নগঞ্জে বহুল আলোচিত ৭ হত্যাকান্ডের আসামীরা যাতে সীমান্ত দিয়ে ভারতে পালিয় যেতে না পারে সে জন্য বেনাপোলের বিভিণœ সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ করে ভারতের লোকসভা নির্বাচনের কারনে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সর্তবস্থায় রাখা হয়েছে। রাতে টহল জোরদার করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি জাহাঙ্গির আলম জানান, নারায়নগঞ্জের সেভেন হত্যা মামলার আসামীদের ধরতে স্বরাষ্ট মন্ত্রালয় থেকে চিঠি আসার পর থেকে ইমিগ্রেশন পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হযেছে। কোন ভাবেই যেন এসব চিহ্নিত অপরাধীরা দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য সতর্কতার সাথে পাসপোর্ট পরীক্ষা করা হচেছ।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানায়, স্বরাষ্ট মন্ত্রালয়ের চিঠি পাওয়ার সাথে সাথে বেনাপোল বন্দর থানার পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। নারায়নগঞ্জের বহুল আলোচিত হত্যাকান্ডের আসামীরা যাতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে সে জন্য নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!