ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের বিদায়ী সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ২:০৮ অপরাহ্ণ
কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের বিদায়ী সংবর্ধনা

মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৪ মে রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বর্তমান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব এসএম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলীকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকতারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেকনাথ বাপ্পি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম, কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, মৎস্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরা প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!