ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সামনে একটি ট্রাক রাখাকে কেন্দ্র করে ৪ মে রবিবার দুপর ২ টার সময় ইউসুফ(৩০) নামের এক চালককে মারপিঠ ও আটক করে যশোর ২৬ ব্যাটলিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা। সহকর্মীকে আটকের খবর পেয়ে বেনাপোল মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন(৪০) ক্যাম্পে গেলে তাকেও আটক করে মারপিঠ করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবি ক্যাম্পের সামনে আগুন জ্বালিয়ে যশোর বেনাপোল মেইন সড়ক বন্ধ করে দেয়। সাথে সাথে বিজিবি ক্যাম্পও ঘেরাও করে। পরে পুলিশের হস্তক্ষেপে ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৬ বিজিবি ব্যাটলিয়ন এবং স্থানীয় মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঝামেলা হয়। এ নিয়ে বিজিবি এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এ বিষয়ে যশোর ২৬ ব্যাটলিয়নের কোম্পানী ক্যাম্প কমান্ডার(সিও) লে. কর্ণেল মতিউর রহমান জানান, শ্রমিক নেতাদের সাথে আলোচনা স্বাপেক্ষে বিষয়টির মিমাংসা হয়েছে। যেহেতু পৌরসভা ট্রাক টোল আদায় করছে সেখানে রাস্তার উপর ট্রাক দাড়িয়ে থাকার কোন এখতিয়ার নেই। এ জন্য তিনি পৌরসভার সাথে আলোচনা করে অনতি বিলম্বে ট্রাক টার্মিনালের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন শ্রমিক নেতাদের বলে জানান।




