ads

বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১২, ২০১৩ ৩:৩৯ অপরাহ্ণ

Politechnicস্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা পলিটেকনিকের সামনে শেরপুর-ঢাকা মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাসাপ) এর শেরপুর শাখার আয়োজনে পলিটেকনিক চত্বরে সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন বাকাসাপ এর কেন্দ্রীয় কমিটি’র নির্বাহী সদস্য মো. আব্বাস আলী, শেরপুর পলিটেকনিক শাখার আহ্বায়ক আনিসুর রহমান আনন্দ, আশরাফুল ইসলাম রনি প্রমূখ। বক্তারা সরকারের প্রতি দ্রুত তাদের দাবি পূরণের আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে আল্টিমেটাম দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!