ads

শনিবার , ৩ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৮:৪২ অপরাহ্ণ

DSC06129ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিন ব্যাপী বর্ধিত সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গসংঠনের তৃণমূল নেতাকর্মীসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জামালপুর জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. বাকী বিল্লাহ, সহ-সভাপতি আবু জাফর সীসা, আতিকুল ইসলাম ছানা, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, রেজাউল করিম রেজনু, স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র আব্দুল কাদের সেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভপতি জাফি আহম্মেদ সুমন প্রমুখ। নেতৃবৃন্দ গত উপজেলা নির্বাচনে দলের প্রার্থীর পরাজয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ অনতি বিলম্বে আওয়ামীলীগ ও সকল অঙ্গসংঠনের সম্মেলন করার জন্য আহŸান জানান।

Need Ads
error: কপি হবে না!