ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিধ্বস

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৮:০২ অপরাহ্ণ

afganistan_শ্যামলবাংলা ডেস্ক : আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ভূমিধসের অন্তত সাড়ে ৩ শ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে ওইকথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানের দুর্গম বাদাখশান প্রদেশে প্রবল বৃষ্টির পর পাহাড়ের বেশ কিছু অংশ একটি গ্রামের ওপর ধসে পড়ে। এতে সেখানকার শত শত ঘর কাঁদা ও পাথরের নিচে চাপা পড়ে। ভূমিধসের এই ঘটনায় অন্তত সাড়ে তিনশ’ মানুষের প্রাণহানি হয়েছে। তবে কোনো কোনো হিসাবে বলা হচ্ছে, এ ঘটনায় নিখোঁজের সংখ্যা হাজার হাজার হতে পারে। উদ্ধারকারীরা বলছে, মাটি খুড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে পর্যাপ্ত খননযন্ত্র সেখানে নেই।
ওই প্রদেশের পুলিশ প্রধান ফজিলুদ্দিন হায়ার জানান, তারা এখন ভূমিধসে বেঁচে যাওয়া বাস্তুচ্যুত মানুষের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। যারা ধসের কারণে চাপা পড়ে আছেন বা নিহত হয়েছেন তাদের উদ্ধারে সাহায্য করার উপায় নেই এখন। তাই এখন যারা বেঁচে আছেন এবং বাস্তুচ্যুত হয়েছে তাদেরকেই আমাদের সাহায্যের কথা ভাবতে হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!