কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়েছে। ৩ মে শনিবার বিকেলে কুষ্টিয়া ষ্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলা মহিলা ফুটবল দল এ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা মহিলা ফুটবল একাদশ ও রাজবাড়ী জেলা মহিলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
এসময় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রনজু চৌধুরী,সাধারন সম্পাদক মকবুল হোসেন লাবলু, চেম্ব^ার অব কমার্সের সহ-সভাপতি এ এস এম কাদেরী শাকিলসহ ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




