ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার হেতালবুনিয়া গ্রামের সরদার বাড়িতে ২ মে শুক্রবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এ সময় আব্দুল রব সরদারের সেমিপাকা বসত ঘর পুড়ে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে ২ জন আহত হয়েছে। মাগরিবের পূর্বে আব্দুল রব সরদারের ঘরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে সাড়া ঘরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এ সময় দগ্ধ হয়ে আব্দুল রব ও তার স্ত্রী পুতুল বেগম আহত হয়। রাস্তার যোগাযোগ না থাকায় অগ্নিকান্ডস্থলে কাঠালিয়া ফায়ার সার্ভিসের গাড়ি পৌছাতে পারেনি। অনেক বিলম্বে টমটমযোগে ফায়ার সার্ভিসের লোকজন ওই অগ্নিকান্ড স্থলে পৌছায়। ইতোমধ্যে স্থানীয় লোকজন বিভিন্ন উপায় আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষনে পুরো ঘরটি পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।




