শ্যামলবাংলা বিনোদন : এবার ৮৬তম অস্কার প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশী চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে অস্কারে বিদেশি ভাষা বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছে বিএফএফসি। এজন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিএফএফসি। আর বিএফএফসির পক্ষে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রবিন শামস।
১৮ সেপ্টেম্বরের মধ্যে অস্কারে অংশগ্রহণেচ্ছুদের চলচ্চিত্র কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। তবে ছবিগুলো হতে হবে ১ অক্টোবর ২০১২ থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ও ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যে কোন পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।




