ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদুত্স্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১, ২০১৪ ৭:২০ অপরাহ্ণ

biddutশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মামুন (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শহীদুল্লাহ (৩৫) নামে অপর একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার বড় পোড়াগড় গ্রামে মৃত মামুনের বাড়িতে। আহত শহীদুল্লাহকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার বড় পোড়াগড় গ্রামের আশরাফ আলীর ছেলে মামুন এবার তাতিহাটি আইডিয়াল টেকনিক্যাল বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। বুধবার রাতে মামুন ও তার প্রতিবেশি আবেদ আলীর ছেলে শহীদুল্লাহ তাদের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মামুন ও শহীদুল্লাহ গুরুতর আহত হয়। পরে তাদেরকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাদের অবস্থা আশংকাজনক দেখে দায়িত্বরত ডাক্তার তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ভোর রাতে মামুন মারা যায়। তবে শহীদুল্লার অবস্থা আশংকা মুক্ত বলে দায়িত্বরত ডাক্তার জানান। এ ঘটনায় মৃত মামুনের পরিবারে নেমেছে শোকের ছায়া।

Need Ads
error: কপি হবে না!