শ্যামলবাংলা ডেস্ক : ১৫ মে-এর মধ্যে দেশের সকল অফিস আদালতসহ সর্বত্র বাংলা ভাষা বাংলা ভাষা প্রচলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রজণের নির্দেম নির্দেশ দিয়েছেন হাইকোট। হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নে সরকারের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করার পর এ নির্দেশ দেওয়া হলো।
২৯ এপ্রিল মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
ওই আদেশে বলা হয়েছে বাংলা পত্রিকায় বাংলায় বিজ্ঞাপন দিতে হবে এবং ইংরেজি পত্রিকায় ইংরেজিতে বিজ্ঞাপন দেওয়া যাবে। তবে অন্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একই বেঞ্চ এক মাসের মধ্যে সকল বিদেশি ভাষার বিজ্ঞাপন এবং গাড়ির নেমপ্লেট বাংলায় পরিবর্তনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
দুই সপ্তাহের মধ্যে বিবাদী মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্টসচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জবাব দিতে বলা হয়েছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জানান, বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ নং ধারায় বলা হয়েছে, দেশের সকল অফিস আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি। সর্বত্র বাংলা ভাষার প্রচলন ঘটানোর জন্যই মূলত রিটটি করা হয়েছে বলে জানান তিনি।




