শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ৬ হতে ১১ মাস বয়সের শিশুকে নীল রঙের ও ১২ হতে ৫৯ মাস বয়সের শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ২ এপ্রিল বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা বিশ্বাস, কৃষি কর্মকর্তা এফএম মোবারক আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছালাম বেপারী, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ, ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার আব্দুর রেজ্জাক, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বাস্থ্য প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জেমস উজ্জল শিকদার, ইউপি চেয়ারম্যান হামিদ উল্লাহ তালুকদার প্রমূখ।




