আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বর্তমান সরকার গ্রাম পর্যায়ে ইন্টরনেটের মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলায় উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ইন্টারনেট সংযোগ (মডেম) সহ ল্যাপটপ ও মাঠকর্মিদের মাঝে ট্যাব বিতরন করেন। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে এক বিতরনী সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাঃ মনজুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আরও বক্তব্য রাখেন ডাঃ মনছুর রহমান, ডাঃ সেলিনা সুলতানা প্রমূখ। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এম.আই.এস কতৃক উপজেলার ২২ টি কমিউনিকি ক্লিনিকের জন্য ২২ টি ও ৫ টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৫ টি ইন্টারনেট সংযোগ সহ ল্যাপটপ ও ৩৪ জন মাঠকর্মিদের মাঝে ৩৪ টি ট্যাব প্রদান করেন প্রধান অতিথি।
আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ইভটিজার সহ ২ জনের জেল

বগুড়ার আদমদীঘিতে স্কুল ছাত্রীকে উত্যক্ত সহ ইভটিজিং করার অপরাধ সৌরভ (২৫) নামের এক ব্যবসায়ীকে ১ মাস ও পকেট মারের অপরাধে আকতার হোসেন (৫৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পুলিশ জানান সৌরভ সান্তাহার কোচকুড়ি পাড়ার বাবু‘র ছেলে ও আকতার হোসেন পাবনা জেলার নাওদ নাগদা পাড়ার আকবর আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।




