ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রায়পুরায় সংবাদ সম্মেলনে আ’লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন প্রত্যাখান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ১:৩২ অপরাহ্ণ

Narsingdi Picture-02 (31)নরসিংদী প্রতিনিধি : রায়পুরা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের পক্ষে রায়পুরার এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও তার সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও অবাধে প্রকাশ্যে সীল মারার অভিযোগ এনে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. সামসুল হক নির্বাচন প্রত্যাখান করেছেন। তিনি আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নরসিংদী প্রেসক্লাবে এসে সাংবাদিক সম্মেলনে বক্তৃতাকালে নির্বাচন প্রত্যাখান করে পুন:নির্বাচন দাবী করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীরা গত ২৭ ফেব্র“য়ারী সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করে। সাবেক মন্ত্রী রাজুর ভাই জেলা আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুও তাকে সমর্থন দেন। কিন্তু রায়পুরার এমপি সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু দলীয় সিদ্ধান্ত মোতাবেক তৃনমূল প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের পক্ষ নিয়ে মাঠে নামেন। এবং তিনি প্রশাসনকে কাজে লাগিয়ে চরাঞ্চলের ৮টি ইউনিয়নের ৪৪টি ভোট কেন্দ্রে প্রায় ৯৬ হাজার ভোট বিদ্রোহী প্রার্থীর পক্ষে সীল মেরে নিয়ে যায়। চরাঞ্চলসহ রায়পুরার বিভিন্ন অঞ্চলে বহুসংখ্যক ভোট কেন্দ্রে অন্যকোন প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু নিজে টাকা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রলূব্ধ করেছেন বলে অভিযোগ করেছেন। তিনি আরো অভিযোগ করেন যে, এমপি রাজুর ঘনিষ্ঠ সহযোগী রাধানগর ইউপি চেয়ারম্যান আব্দুস সাদেক, হাজী আব্দুস সাত্তার, এড. নম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মনজুর এলাহী, ইউপি চেয়ারম্যান মোমেন চরাঞ্চল চরাঞ্চলসহ রায়পুরার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃনমূলের নেতাকর্মীদেরকে হুমকি ধমকি দিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে সীল মারিয়েছেন। তিনি বলেন, এসব ব্যাপারে নরসিংদীর রিটার্নিং অফিসারকে সময়ে সময়ে অভিযোগ দিয়েও কোন কার্যকর ফলাফল পাননি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!