শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘স্বাধীন সত্ত¡ার সমৃদ্ধি, আমাদের প্রতিশ্রুতি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে দি ফারমার্স ব্যাংকের ১১তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ব্যাংকটির নতুন শাখা উদ্বোধন করেন দি ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ চৌধুরী মোসতাক আহমেদ, ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ভাইস চেয়ারম্যান মো. আতাহার উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাঈদ আহমেদ, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ব্যাংকের শ্রীবরদী শাখা ব্যবস্থাপক উত্তম বড়–য়া, শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক সাইদুর রহমান দুলা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী লাল প্রমুখ। এসময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




