ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় আ’লীগ সমর্থিত প্রার্থীদের পথসভায় ককটেল বিস্ফোরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ১২:৫৯ অপরাহ্ণ
কলারোয়ায় আ’লীগ সমর্থিত প্রার্থীদের পথসভায় ককটেল বিস্ফোরণ

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) ঃ কলারোয়ায় উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীদের পথসভার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার যুগিখালী বাজারে এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, আসন্ন নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীরা মঙ্গলবার দিনভর গণসংযোগ করে বিকেলে যুগিখালী বাজারে পথসভা করে। পথসভার শেষের দিকে প্রধান অতিথি স্থানীয় সাংসদ এড.মুস্তফা লুৎফুল¬াহ বক্তব্য রাখার সময় পথসভার পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন জানান, ‘প্রধান অতিথি বক্তব্য রাখার সময় সভামঞ্চের পিছনে কয়েকজন ব্যক্তি ৪টি হাতবোমা নিক্ষেপ করলে সভায় উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয়। এসময় তারা পালিয়ে যায়। এঘটনায় কোন হতাহত হয়নি।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক জানান, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাইনি।’ এর আগে ইউনিয়ন আ’লীগের সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ওই পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আনোয়ারুল ময়না, আ’লীগ নেতা অধ্যা.এমএ ফারুক, আরাফাত হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা মাস্টার আ.রউফ প্রমুখ।

Shamol Bangla Ads

কলারোয়া সরকারি কলেজে ছাত্রকে মারপিট করে উপাধ্যক্ষকে লাঞ্চিত করলো দূর্বৃত্তরা

সকালে এক ছাত্রকে মারপিট করার পর বিকেলে কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষকে লাঞ্চিত করেছে কতিপয় যুবকরা। ছাত্রকে মারপিটের প্রতিবাদ করায় উপাধ্যক্ষ লাঞ্চিত হলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কলারোয়া সরকারি কলেজ ক্যাম্পাসে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে কলারোয়া সরকারি কলেজ ক্যাম্পাসে উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টুকে কয়েক যুবক লাঞ্চিত করে। এসময় তারা উপাধ্যক্ষের অফিসে হামলা করে বলে অধ্যাপক অহিদুল আলম জানান। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে কলেজ হোস্টেলে অনার্স ২য় বর্ষের ছাত্র আনিছুর রহমানকে ওই যুবকরা মারপিট করে। এর প্রতিবাদ করায় বিকেলেও উপাধ্যক্ষের উপর হামলা চালায় তারা। এঘটনায় রুবেল, সম্রাট, হাবিব ও জনির নাম উলে¬¬খ করে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু জানান। অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক।

Shamol Bangla Ads

কলারোয়ার চান্দুড়িয়ায় গরুর খাটালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

কলারোয়ার চান্দুড়িয়ায় গরুর খাটালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থরা। অভিযোগ সূত্রে জানা গেছে, চান্দুড়িয়া গ্রামের কেরামত আলীর পুত্র জাহিদুল ইসলামের সাথে একই এলাকার রহমতুল্য¬াহর সাথে গরুর খাটালকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই সুত্র ধরে মঙ্গলবার সকালে রহমতুল¬্যাহর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জাহিদুল ইসলামকে চান্দুড়িয়া স্কুল মাঠে মারপিট শুরু করে। খবর পেয়ে জাহিদুল ইসলামের বাড়ী থেকে পিতা কেরামত আলী (৬০), ভাই ইশারুল ইসলাম (৩২), নাছিমা খাতুন (২৮), রেক্সোনা খাতুন (৩০) এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। পরে ঘটনাস্থলে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতাবস্থায় কেরামত আলী ও জাহিদুল ইসলামকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।

অবৈধপথে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে ৮ নারী-পুরুষ আটক

অবৈধপথে ভারতে যাওয়ার পথে কলারোয়া সীমান্তে বিজিবি ৮বাংলাদেশীকে আটক করেছে। সোমবার রাতে উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে তারা আটক হয়। আটকরা হলো- বরগুনার বেতাগী উপজেলার সরিশামুড়ি গ্রামের পরিমল মালাকরের পুত্র সুনিল মালাকর (২২), বাগের হাটের শরনখোলা উপজেলার বাধাল গ্রামের মৃত উপেন্দ্র নাথ মিস্ত্রির পুত্র সুশিল মিস্ত্রি (৫৬), ফুলতলার ধোপাখোলা গ্রামের আব্দুল লতিফ মোল¬াহ পুত্র গোলাম কিবরিয়া (৩৮), ফরিদপুরের নেয়ামতপুর গ্রামের জীতেন চন্দ্রের পুত্র মিলন চন্দ্র হাওলাদার (৩০), ঝালকাটির তারাবুনিয়া গ্রামের আব্দুল মজিদের পুত্র নিজাম খান (৩৮), পিরোজপুরের বড় কানুয়া গ্রামের বিজয় দাসের স্ত্রী নমিতা দাস (৪২), মৃত নারায়ন দাসের পুত্র বিজয় দাস (৫২), পিরোজপুরের ধামসর গ্রামের মকুন্দ শিউলির কন্যা চম্পা শিউলি (১৮)। বিজিবি সূত্র জানায়, যশোর জেলার শার্শার কায়বা বিজিবি সোনাবাড়িয়া এলাকা থেকে অবৈধপথে ভারতে যাওয়ার পথে ওই ব্যক্তিদের আটক করে। এঘটনায় কলারোয়া থানায় এক নারী পাচারকারীসহ ৮জনকে আসামী করে একটি মামলা (নং-১০/১৪) দায়ের হয়েছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!