মনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জ উপজেলা ইছাপুর ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকালে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে সোনার নৌকা তৈরী করে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি নূর মোহাম্মদ উপহার হিসেবে হাতে তুলে দিলে তিনি প্রথমে তা নিতে অপরাগতা প্রকাশ করলেও পরে এলাকার জনগনের অনুরোধে গ্রহণ করে সোনার উপহারটি একটি সামাজিক প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে প্রদান করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির হোসেন খাঁনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য লায়ন এম.এ আউয়াল, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, সাদ সিকিউরিটিজ’র চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শাহজাহান বাবুল মোলা, পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।




