ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে পরকীয়া করতে গিয়ে ইমাম আটক : ভ্রাম্যমান আদালতে জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ২:৫৮ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম, এ করিম মিষ্টার, নীলফামারী : স্ত্রী- সন্তান রেখে অন্য মেয়ের সাথে প্রেমের খেলা খেলতে গিয়ে মসজিদের এক ইমামকে আটক করে এলাকাবাসী। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনয়নের ব্রহ্মোত্তর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৩০) ইমামত করতেন ওই এলাকার একটি মসজিদে। সেখানে ওই ইমাম গোপনে গোপনে এক মেয়ের সাথে প্রেম করতেন। আজ রবিবার দিনের বেলায় এলাকাবাসী হাতেনাতে ইমামকে ধরে ফেলে এবং জুতা পেটা করে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ইমামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Shamol Bangla Ads

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পৌরসভা রোডস্থ “রোটারী চক্ষু হাসপাতাল” চত্বরে ওই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত থেকে চু শিবিরের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মুশফিকা ইফ্ফাত, সৈয়দপুর সার্কেলের জ্যৈষ্ঠ সহকারি সার্কেল (এএসপি) এ এন এম সাজেদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. গোলাম মোস্তফা চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট ও চক্ষু শিবির আয়োজক কমিটির চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর রোটারিয়ান ডা. মো. শরীফুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.বখতীয়ার কবির, রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মমতাজ মিন্টুসহ রোটারী ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সুধীজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ চক্ষু শিবিরের গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রোটারিয়ান লিয়াকত হোসেন লিটন। দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৫২৫ জন রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও প্রয়োজনী ওষুধপত্র বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়াও চক্ষু শিবিরে ১২৫জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এ সব চক্ষু রোগীকে রোটারী ক্লাব সৈয়দপুর এর সার্বিক সাহায্য-সহযোগিতায় পর্যায়েক্রমে অপারেশন করা হবে।
চক্ষু শিবিরে আগত রোগীদের চোখ পরীক্ষা- নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন এবং অপারেশনের জন্য যাচাই-বাছাই করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুস্ সাত্তারের নেতৃত্বে রংপুর মেডিক্যাল কলেজ এবং রংপুরের নর্দাণ (প্রাঃ) মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

নীলফামারীতে জামায়াতের এক কর্মী গ্রেফতার

Shamol Bangla Ads

১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নীলফামারীতে রবিউল ইসলাম (৩০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাচারী বাজার সরকারপাড়া নামক স্থানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল সেখানকার মৃত জামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর অবরোধ চলাকালে কাচারী বাজারে জামায়াত- শিবির কর্মীরা সাংবাদিক তৈয়ব আলীকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ ঘটনায় সাংবাদিক তৈয়ব আলী বাদী হয়ে নীলফামারী সদর থানায় ১৭ জনের নামে মামলা করায় এতদিন পলাতক ছিল আসামিরা। পরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নীলফামারীতে নির্বাচনী মাইকে অতিষ্ঠ শহরবাসী

৩য় দফা নীলফামারী সদরে চরমভাবে নির্বাচনী আইন লংঘন হচ্ছে। কিন্ত সংশ্লিষ্টরা একেবারে চুপ। কোন সাড়া নেই কারো। নির্বাচনী আইন উপেক্ষা করা প্রার্থীদের প্রচার মাইক শহরবাসীকে অতিষ্ট করে তুলেছে। প্রচার কাজে নিয়োজিত মাইক কোন নিয়মই মানছে না। অতিরিক্ত ভলিউম দিয়ে প্রচার মাইকগুলি স্কুল- কলেজ, হাসপাতাল, অফিস- আদালত এমনকি মুয়াজ্জিনের আযানের ধ্বণীওকে মানছে না। চলছে ভলিউম বাড়িয়ে প্রচারণার তীব্র প্রতিযোগিতা। ফলে ছোট্ট শহর নীলফামারীবাসী চরম শব্দ সন্ত্রাসের কবলে পড়েছেন।

সৈয়দপুর থেকে ইংরেজী সাপ্তাহিক বের হবে শিগগির

রংপুর বিভাগের প্রথম ইংরেজী সাপ্তাহিক ‘নর্থ বেঙ্গল নিউজ’ নামের পত্রিকা নীলফামারীর সৈয়দপুর থেকে খুব শিগগির প্রকাশিত হবে। এই পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করবেন মেহেরুন নেসা। এদিকে অনুমতি লাভের পর পত্রিকা প্রকাশের জন্য যাবতীয় প্রস্ততি শুরু করেছে সাপ্তাহিক নর্থ বেঙ্গল নিউজ কর্তৃপক্ষ। আগামি এপ্রিল মাসের যে কোন সময়ে পত্রিকাটি বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক। উত্তরের বাণিজ্যিক শহর ও অবাঙালি অধ্যুষিত সৈয়দপুরে পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করছেন সচেতনমহল।

নীলফামারী জেলায় খুচরা টাকার বিপরীতে চকলেট

নীলফামারী জেলার সর্বত্র খুচরা টাকার সংকট প্রকট আকার ধারন করেছে। জেলা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে কোথাও খুচরা নোট মিলছেনা। কৃত্রিম সংকট নাকি অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১ ও ২ টাকার নোট বাজারে এলেও কেন এই সংকট তার সদুত্তর মিলছেনা। খুচরা সংকট প্রকট আকার ধারন করায় রিকশা ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে প্রায়ই বাদানুবাদ ঘটছে। ব্যাংক-বীমা থেকে শুরু করে দোকান, হোটেল রেস্তোঁরা, ষ্টেশনারি দোকান সর্বত্র খুচরার জন্য হাহাকার। খুচরা সংকটকে কাজে লাগিয়ে বিভিন্ন দোকানদাররা এক বা দুই টাকার নোটের বিপরীতে চকলেট ধরিয়ে দিচ্ছে ক্রেতাদের হাতে। শহর ও গ্রামের হোটেলে ব্যবহার হচ্ছে ১ বা ২ টাকার টোকেন। দোকানীরা জানান, খুচরা নোট না থাকায় আমাদের এই বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!