শ্যামলবাংলা ডেস্ক : ফরাসী প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দ বলেছেন, আগামী বুধবারের মধ্যে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও এর অন্য মিত্র দেশগুলোর সামরিক অভিযান শুরু হতে পারে। ৩০ আগস্ট শুক্রবার লি মন্ডডে ডেইলি পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে তিনি ওই কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় অভিযানের প্রস্তাব যুক্তরাজ্যের পার্লামেন্ট নাকচ করে দিলেও ফ্রান্স নিজের সিদ্ধান্তের কোন পরিবর্তন করেনি। ৪ সেপ্টেম্বর ফ্রান্সের পার্লামেন্টের বিশেষ অধিবেশনেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও অন্য দেশে সামরিক অভিযান চালাতে পার্লামেন্টের অনুমোতির প্রয়োজন পড়ে না তবে সেক্ষেত্রে ওই অভিযান ৪ মাসের বেশি হতে পারবেনা।




