ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ থেকে শুরু এশিয়া কাপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১১:৩৫ পূর্বাহ্ণ

Asia Cupশ্যামলবাংলা স্পোর্টস : স্মৃতি সত্যই সুখের; সেইসাথে দুঃখেরও। ২ রানের জন্য এশিয়া কাপ হারানোর স্মৃতি বড় বেশি বেদনার। বাংলাদেশ কি কোনদিন সেই স্মৃতি ভুলতে পারবে? পাকিস্তানের কাছে হেরে কান্নায় ভেঙে পড়েছেন মুশফিকুর রহিম। তাকে সান্তনা দিতে গিয়ে সাকিবও চোখের জল ধরে রাখতে পারছেন না। এক ম্যাচও না খেলা এনামুল হক বিজয়ের চোখেও জল। স্তব্ধ স্টেডিয়াম। বিহবল প্রেস বক্স। হতবিহবল সারাদেশ।

Shamol Bangla Ads

আনমনা, জবুথবু শহর মধ্যরাতের স্বপ্নভঙ্গে বিমূঢ়। শেষ ওভারে ৯ রান; মাত্রই ৯ রানের দরকার ছিল। হয়নি। তাই পাকিস্তানের হাতে শিরোপা। ইতিহাসের নেপথ্যে বয়ে চলা অন্য ইতিহাস জানে, এশিয়া কাপ হারলেও বাংলাদেশ সেদিন ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নিয়েছিল।
আজ থেকে শুরু হচ্ছে দ্বাদশ এশিয়া কাপের আসর। অল্পের জন্য স্বপ্নভঙ্গের বেদনা থেকে প্রেরণা নিয়ে আবার স্বপ্ন বুনছে বাংলাদেশ।প্রথম ম্যাচে অবশ্য স্বাগতিকরা নেই। ফতুল­ায় আজ দুপুর ২টায় পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ দিয়ে উদ্বোধন। এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল ভারতের বিপক্ষে। নিঃসন্দেহে কঠিনতম প্রতিপক্ষ। এশিয়া কাপের সবচেয়ে সফল দল। ১১ আসরে ৫ বার চ্যাম্পিয়ন তারা। গত এশিয়া কাপের অনুপ্রেরণা অবশ্য বাংলাদেশের সঙ্গী। শচীনের ঐতিহাসিক সেঞ্চুরির দিনে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পরে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালও খেলেন মুশফিকরা। ওটা ভুলতে পারেননি বলেই হয়তো নতুন অধিনায়ক বিরাট কোহলি ঢাকায় নেমেই বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটে ওরা মারাত্মক।
মাত্র ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলে সেদিন শচীনের শততম সেঞ্চুরির উৎসব মাটি করেছিলেন মুশফিক। সুরক্ষিত করেছিলেন বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা। সেই প্রেরণার ইতিহাস অবশ্য দূরের গল্প। সা¤প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। হারের ধরন এতটাই বাজে ছিল যে, বিরক্ত মুশফিক বলেছেন, এশিয়া কাপে আফগানিস্তানও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। একে দলের আত্মবিশ্বাস তলানিতে, তার ওপর আবার বহিষ্কার হওয়ায় প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। ইনজুরির কারণে এশিয়া কাপেই নেই তামিম। সব মিলিয়ে অধিনায়কের জন্য আফগান-জুজুর ভয় অমূলক নয়। মোহাম্মদ নবী ও নওরোজ মঙ্গলের মতো তারকা সেই ভয় যে আরও বাড়িয়ে তুলবেন, তা বলাই বাহুল্য। তা ছাড়া আফগানদের এটা প্রথম এশিয়া কাপ। কে না জানে, সব প্রথমই একটা বাড়তি অনুপ্রেরণা। আলুথালু দল নিয়ে মুশফিক তাই সন্দিহান।
বাংলাদেশের সেরা খেলা নিশ্চিত করার পথে বিপুল বাধা হয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। ৪ দলের মধ্যে আফগানরাই ফেলনা। শক্তির বিচারে অপাঙ্ক্তেয়ও; কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলংকা তো ক্রিকেটের পরাশক্তি।
প্রচ্ছন্ন চ্যালেঞ্জের সুর কোহলির কণ্ঠে। পাকিস্তান ফুরফুরে। প্রতিজ্ঞাবদ্ধ। সিংহল সমুদ্রের মতো প্রমত্ত বেগে ঝাঁপাতে প্রস্তুত মালিঙ্গারা। বিপন্নতার ইতিহাস পেছনে ফেলে ক্রিকেট ব্যাটে স্বপ্ন বুনতে চায় আফগানিস্তান। সব ছাপিয়ে লাল-সবুজের গর্ব ধরে রাখার চ্যালেঞ্জ মুশফিকদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!