ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রসফায়ারে নয় বন্দুকযুদ্ধে মারা গেছে রাকিব : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৮:৩৭ অপরাহ্ণ

Tangailশ্যামলবাংলা ডেস্ক : জেএমবির সদস্য রাকিব হাসান ‘ক্রসফায়ারে নয় বন্দুকযুদ্ধে’ মারা গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। ২৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের ওই কথা বলেন। এসময় তিনি বলেন, জেএমবির সদস্য রাকিব হাসান ক্রসফায়ারে মারা যাননি। দুর্র্ধষ জঙ্গিরা তাকে ছিনিয়ে নেয়ার পর পুলিশ গ্রেফতার করে। রাতে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী পলাতক অন্য জঙ্গিদের গ্রেফতার করতে রাকিবকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় সশস্ত্র জঙ্গিরা আবার পুলিশের ওপর হামলা চালিয়ে আবার রাকিবকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে জঙ্গি রাকিব গুলিবিদ্ধ হয়ে মারা যান। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় পুলিশ বিভাগকে আধুনিকায়ন করার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

এ সময় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!