ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মান্দায় উপজেলা নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ

Naogaon-mapনওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে দলীয় কার্যালয়ে থানা বিএনপি’র বর্ধিত সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এতে প্রধান অতিথি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুন অর রশীদ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। থানা বিএনপি’র সভাপতি মোকলেছুর রহমান মকে এতে সভাপতিত্ব করেন। উপজেলা ১৩ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ব্যাপক আলোচনার পর প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান পদে থান বিএনপি’র সভাপতি মোকলেছুর রহমান মকে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সহ-সভাপতি আহসান হাবিব ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমিলা বেগমকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেন।

মহাদেবপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের ব্যতিক্রমী গণসংযোগ

Shamol Bangla Ads

শনিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু এক ব্যতিক্রমী গণসংযোগ করেন। সাধারণত: প্রার্থীরা ভোটের আগে ভোট ভিক্ষার জন্য সাধারণ ভোটারদের দ্বারস্থ হয়ে থাকেন এবং ভোটের পর আর তাদের কাছে যাননা বলে প্রায়ই অভিযোগ শোনা যায়। কিন্তু নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভোটে জয়লাভ করার পরদিন ভোর থেকেই বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে পায়ে হেঁটে সাধারণ ভোটারদের সাথে দেখা করে উপজেলা প্রশাসন পরিচালনায় তাদের দোয়া কামনা করেন। এরই অংশ হিসাবে শনিবার সকালে উপজেলা সদরের হাটে আসা হাটুরেদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হাটের বিভিন্ন দোকানী, খুচরা বিক্রেতা, কাঁচা বাজার, মাছ বাজার, ফুটপাথ প্রভৃতি স্থানের ব্যবসায়ীদের বুকে জড়িয়ে ধরে দোওয়া কামনা করেন। এসময় থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, বিএনপি নেতা সেকেন্দার আলী, থানা যুবদলের সাবেক সভাপতি কিউ,এম,সাঈদ টিটো, মহিলা দলের নেত্রী রওশন জাহান, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ তার সঙ্গে ছিলেন। ভোটের আগে অনেক প্রার্থীই ভোটারদের মন যোগানোর জন্য আলুঘাটি দিয়ে ভূঁড়ি ভোজনের আয়োজন করে থাকেন। কিন্তু আব্দুস সাত্তার নান্নুর ভোট পরবর্তী ব্যতিক্রমী গণসংযোগে বিভিন্ন গ্রামের সাধারণ ভোটাররাই চাঁদা দিয়ে টাকা সংগ্রহ করে বিরাণী খাবারের আয়োজন করছে। এনিয়ে এলাকায় দারুন তোলপাড় শুরু হয়েছে। সাধারণ জনতা আশা করছে যে, নতুন উপজেলা চেয়ারম্যান অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রশাসন পরিচালনা করতে সক্ষম হবেন।

মহাদেবপুরে বিএনপি নেতার মায়ের ইন্তেকাল

শুক্রবার দিবাগত রাত ৭ টায় নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধাারণ সম্পাদক দুলাল হোসেনের মা নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সা¤প্রতিক উপজেলা নির্বাচনে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েনের মামি বকাপুর গ্রামের মৃত নফর উদ্দিনের স্ত্রী আফিরন বেওয়া (১০০) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার বাদ জোহর বকাপুর গ্রামে তার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানযায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, থানা যুবদলের সভাপতি মোজাফ্ফর রহমান, সাবেক সভাপতি কিউ,এম,সাঈদ টিটো প্রমুখ অংশ নেন।

নওগাঁয় বিএনপি নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় গন-সংবর্ধনা

Shamol Bangla Ads

নওগাঁয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক শ, ম, আ আল কাফি তুহিন, হাঁপানিয়া ইউপি চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ, পৌর বিএনপির সহ-দপ্তর সম্পাদক দেওয়ান মিজানুর রহমান বিপু, জেলা ছাত্রদলের আহŸায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহŸায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপুর বহিস্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে দায়িত্ব গ্রহন করায় শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহর বিএনপি’র উদ্যোগে গণ-সংবর্ধনার আয়োজন করা হয়। শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, সহ-সভাপতি মাষ্টার হাফিজুর রহমান ও মোফাখখার হোসেন তারা, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক শেখ আব্দুস শুকুর, জেলা মৎসজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক সভাপতি মাসুদ হাসান উৎপল, জেলা যুবদল নেতা আখলাকুর রহমান রতন, জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা ছাত্রদল নেতা অপু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়“ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ পূর্বের সব বিভেদ ভূলে সুখী, সমৃদ্ধশালী সুন্দর একটি দেশ গড়ার ্ঐক্যমত প্রকাশ করেন। পৌর মেয়র বহিস্কারাদেশ প্রত্যাহারের চিঠি তুলে দেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের মিষ্টি মুখ করান। এর আগে ৫ শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়।

নওগাঁয় ৫দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

শুক্রবার সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্ত¡রে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো: এনামুল হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আকতার সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও নাজনিন হোসেন, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েশ প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি মেলার অর্ধ শতাধিক ষ্টল পরিদর্শন করেন।

মান্দায় শিক্ষককে লাঞ্চিত করায় দাসপাড়া
উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শনিবার বেলা ১১ টায় নওগাাঁর মান্দায় ঐতিহ্যবাহী দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাককে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম ওসমান গণি ও তার ছোট ভাই লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা অনির্িিদষ্ট কালের জন্য ক্লাস বর্জন করে অনশন কর্মসূচী পালন করে। তাদের একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে দাসপাড়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গত বৃহস্পতিবার সহকারী প্রধান শিক্ষক আব্বাস আলী দুপুর দেড় টায় বিদ্যালয় ছুটি ঘোষণা করে বিদ্যালয় ত্যাগ করেন। শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গণি বিদ্যালয়ে গিয়ে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেয়া ও দেরীতে বিদ্যালয়ে উপস্থিত হবার বিষয় জানতে চাইলে কথা কাটাকাটি শুরু হয়। সভাপতি গত ২৭ জানুয়ারী সভা আহŸান করলেও প্রধান শিক্ষক অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে সভাপতির ছোট ভাই শিক্ষক আব্দুর রাজ্জাককে লাঞ্ছিত করে। প্রধান শিক্ষক মুনসুর রহমান শিক্ষককে লাঞ্ছিত করার বিচার দাবী করেন।

Need Ads
error: কপি হবে না!