ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত : ২ ভাষা সৈনিককে সংবর্ধনা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ২:১৭ অপরাহ্ণ

meharpur-1মেহের আমজাদ, মেহেরপুরঃ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে মেহেরপুর শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল ও মেহেরপুরের ভাষা সৈনিক ইসমাইল হোসেন। এর পরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশের পক্ষে পুলিশ সুপার কেএম নাহিদুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌরবাসীর পক্ষে মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা বিএনপি’র পক্ষে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. এ.বি.এম রেজাউল করিম, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. আ.ফ.ম শফিকুর রহমান, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা শিল্পকলার পক্ষে সহ-সভাপতি প্রভাষক নূরুল আহমেদ, পাবলিক লাইব্রেরির পক্ষে প্রফেসর হাসানুজ্জামান মালেক ও উদীচীর জেলা সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাখে বিভিন্ন প্রতিষ্ঠানে ও ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রেখে উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরিতে অংশ নেয় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি শিশু পরিবার, মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন প্রাথমিক বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর কিডস ওয়াল্ড স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
এছাড়া এদিন সকাল ১০টায় রয়েছে শিশু একাডেমির উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বাদ যোহর ও দিনের সুবিধামত সময়ে শহীদদের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে  শুক্রবার সন্ধ্যা ৬ টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, ড. গাজী রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত নেতা ভাষা সৈনিক ইসমাইল হোসেন। পরে ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও নজির হোসেনকে ফুল দিয়ে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!