চুয়াডাঙ্গা সংবাদদাতা : নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোরআনখানি, মোনাজাত, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন, জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রাশিদুল হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ জেলা প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে এ দিনটি।




