স্টাফ রিপোর্টার : একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভোরে নগ্ন পায়ে ফুল হাতে প্রভাত ফেরি সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করে।

এদিকে একুশের প্রথম প্রহরে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসন, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী চত্বরের একুশের বইমেলা মঞ্চে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়।




