মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা বিএনপির সভাপতি নাসের রহমান গ্রুপের সদস্য মিলাদুর রহমান (২৯) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। মিলাদুর রহমান সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মৃত হাবিল মিয়ার ছেলে।
পুলিশ জানান, বুধবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে মিলাদ নিখোঁজ হন। রাত ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ডের পাশে আহত অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের এই কর্মীকে কুপিয়ে জখম করে বাসস্ট্যান্ডের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




