ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে বাবুল ডাকাত নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৪ ৫:৫৮ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে বাবুল ডাকাত নিহত

 মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাবুল ডাকাত(৩০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪ টার দিকে ভাটেরা ইউনিয়নের রাবার বাগানের ২ নং সেকশনের গাখরাছড়া এলাকায়।
এ ঘটনায় কুলাউড়া থানার দুই পুলিশ সদস্য হাবিববুর রহমান (৪০) ও বজলুর করিম (৩৫) আহত হয়েছেন। এ সময় সেখান থেকে এক নলা ১ টি বন্দুক, ৩ টি তাজা গুলি, ২টি খোসা গুলি, ২ টি রামদা ও  গ্রীল কাটার ১ টি পাঞ্জা  মেশিনসহ অন্যান্য ডাকাতির কাজে ব্যবহৃত জিনিস পত্র উদ্ধার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, ভাটেরা ইউনিয়নের রাবার বাগানের ২ নং সেকশনের গাখরাছড়া এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে
পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ডাকাত বাবুলের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। আহতরা হলেন- হাবিববুর রহমান (৪০) ও বজলুর করিম (৩৫)।তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।  নিহত বাবুল ডাকাতের লাশ পুলিশ মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে ।

Shamol Bangla Ads

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত বাবুল  ডাকাত কুলাউড়া সহ জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা, ডাকাতি মামলা রয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
নিহত বাবুল ডাকাত ভাটেরা ইউনিয়নের  ইসলামনগর গ্রামের আব্দুল হকের ছেলে ।

Need Ads
error: কপি হবে না!