ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশনে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৪:২৯ অপরাহ্ণ

pic (2)ভোলা প্রতিনিধি : ভোলায় উপজেলা নির্বাচনে বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার প্রার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বুধবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটানিং অফিসার মোঃ আবু সাঈদ প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করেন। এসময় বোরহানউদ্দিনে‘র আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মহব্বত জান চৌধুরী পেয়েছেন দোয়াত কলম প্রতীক। বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূইয়া পেয়েছেন আনারস। অপরদিকে চরফ্যাশনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন আকন্দ পেয়েছেন আনারস। বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আলমগীর মিয়া পেয়েছেন দোয়াত কলম ও জাতীয় পার্টি দলীয় প্রার্থী রাবেয়া বেগম পেয়েছেন কাপ-পিরিচ । তবে প্রতীক বরাদ্ধ নিতে অধিকাংশ প্রার্থীই জেলা রিটানিং অফিসার কার্যালয়ে আসেননি।

Shamol Bangla Ads

এছাড়া বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ রাছেল আহমেদ (উড়জাহাজ) বিএনপি দলীয় প্রার্থী শহিদুল আলম নাসিম কাজী (টিউবয়েল) প্রতীক বরাদ্ধ পেয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহফুজা আহসান (প্রজাপতি), বিএনপি দলীয় প্রার্থী সুরাইয়া আলম রেখা (ফুটবল) প্রতীক পেয়েছেন।
মোঃ মিজানুর রহমান (টিউবয়েল ) ও মোস্তফা কামাল (তালা) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিলা বেগম (কলস) ও বিএনপির প্রার্থী নাজমুল নাহার রিনা(ফুটবল) প্রতীক পেয়েছেন।
এর আগে গত মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলায় ২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এর হলেন চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিন হায়দার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাইল হোসেন খাঁন । আগামী ২৭ ফেব্রুয়ারী দুই উপজেলায় ১৫প্রার্থী উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধ অংশ নিবেন।

Need Ads
error: কপি হবে না!