ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোরো মৌসুমের শুরুতেই তানোরে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বাড়ছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৯:৩১ অপরাহ্ণ

Rajshahi_District_Map_Bangladesh-61ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে বোরো সেচের শুরুতেই পল­ী বিদ্যুৎ ও পিডিবি’র ঘনঘন লোডশেডিং বেড়েই চলেছে। এতে করে কৃষকরা তাদের বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষ করে বিডিবি ও পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখানে গত দুই সপ্তা ধরে প্রাকৃতিক কোন সমস্যা সৃষ্টি না হলেও কারণে অকারণে পল­ী ও পিডিবি এলাকাধীন বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে।

Shamol Bangla Ads

গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পল­ী বিদ্যুৎ এরিয়ার বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয় গ্রাকদের। তবে, পিডিবি এলাকায় গত শুক্র ও শনিবার বিদ্যুৎ দেয়া হলেও সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। এভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করায় বিদ্যুৎ চালিত মেশিন-যন্ত্রপাতিতে সুষ্ঠ ভাবে কোন কাজ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে চলতি বোরো সেচে এর প্রভাব পড়েছে।
বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য বন্ধ হবার উপক্রম হয়ে দাঁড়িয়ে। পল­ী বিদ্যুৎ এরিয়ায় দিনে-দুপুরে সেচ পাম্প একেবারেই বন্ধ থাকছে। কোন রকমে রাতে সেচ পাম্প চললেও কৃষকদের বোরো ধানের জমি সেচ দিয়ে কভার করতে পারছেন না অপারেটররা। এতে করে প্রায় সময় কৃষক ও অপারেটরদের মধ্যে বাগবিটন্ডার ঘটনা ঘটছে।
তানোর থানা মোড়ের কম্পিউটার ব্যবসায়ী রাজিবসহ, মোবাইল ও ফ্যাক্সী শুভ ছাড়াও মুন্ডুমালা বাজারের ফটোষ্ট্যাট ও স্টুডিও ব্যবসায়ী মাসুদ রানাসহ আরো অনেকে জানান, শুক্রবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবসা-বাণিজ্যে মারাতœক ক্ষতি হয়েছে। বর্তমানে বিদ্যুৎ চালিত গভীর অগভীর নলকূপ (পাম্প) বন্ধও থাকছে। এতে করে চাষীরা বিপাকে পড়েছেন।
এনিয়ে মোহর গ্রামের গভীর নলকূপ অপারেটর ইয়াসিন আলী বলেন, এখানকার কৃষকের বোরো আবাদ লাগানো সবেমাত্র শেষ হয়েছে। দুই থেকে তিনের মধ্যে জমির পানি শুকিয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিটি জমিতে সেচ দিতে হচ্ছে। তানোর পল­ী বিদ্যুৎ এরিয়ায় দিনের বেলায় কোন ভাবেই গভীর নলকূপের পাম্প মেশিন চলছে না। শুধু রাতে দুই তিন ঘন্টা পাম্প মেশিন চালিয়ে কৃষকদের জমি সেচ দিয়ে কভার করা যাচ্ছে না। একারণে কৃষকরা তার গভীর নলকূপে গিয়ে তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরণের গালমন্দ করছেন। শুধু ইয়াসিন আলী নয় তার মত একই কথা জানিয়ে চাঁদপুর গ্রামের গভীর নলকূপ অপারেটর মাসুমসহ পিডিবি ও পল­ী বিদ্যুৎ এরিয়ার প্রায় প্রত্যেক গভীর ও অগভীর নলকূপের অপারেটররা একই কথা জানান।
এব্যাপারে পল­ী বিদ্যুৎ তানোর এরিয়া অফিসের ইনচার্জ ওবাইদুল­াহ-আল-মাসুম জানান, দিনের বেলায় বিদ্যুৎ সাপ্লাই কম থাকায় একটু লোডশেডিং হচ্ছে এটা অশ্বিকার করার কিছু নেই। তবে, রাতে বিদ্যুতের পুরো ভোল্টেজ সরবরাহ থাকছে। গভীর নলকূপ অপারেটরদের পাম্প মেশিন চালানো নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। আগামী দুই একদিনের মধ্যে বরেন্দ্র অফিসের লোকজনের সঙ্গে বসে গভীর নলকূপের পাম্প মেশিন চালানোর সমস্যাগুলো সমাধান করা হবে।

Need Ads
error: কপি হবে না!