ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ৬ কেজি গাঁজা উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ

Picture Paikgacha 12.02.2014 (1)পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কপিলমুনি ফাঁড়ি পুলিশ পাইকগাছা-খুলনা সড়কের কাশিম নগর এলাকা থেকে বিপুল পরিমান এ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানার ওসি এম.মসিউর রহমান জানান, ঘটনার দিন সকালে মাদক সরবরাহকারী একটি চক্র গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করলে কাশিম নগর ইটভাটা সংলগ্ন  পাইকগাছা-খুলনা সড়কের উপর গাঁজা ফেলে রেখে চক্রটি মটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির  ইনচার্জ হাসমত আলী ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে বলে তিনি  জানান।

Need Ads
error: কপি হবে না!