চারঘাট প্রতিনিধি : জেলা বিএনপির ডাকা রাজশাহীর চার উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। উলেখ্য, গত বছরের ২ ডিসেম্বর ১৮ দলের অবরোধ চলকালে চারঘাটে রেলে নাশকতা ও ২৬ নভেম্বর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ আলাদা ৪টি মামলার অন্যতম আসামি আবু সাঈদ চাঁদ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে ওই দুই মামলায় জামিন আবেদন করেন তিনি। তবে শুনানী শেষে বিচারক সানাউলাহ তার জামিন আবেদন নামঞ্জুর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়। গতকাল বুধবার চারঘাটে ঢিলেঢালা হরতাল পালিত হয়। চারঘাটে সকাল থেকে বাস বাদে দোকানপাট, নসিমন, সিএনজি, ট্রাকসহ সকল যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে টহলরত দেখা গেছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি জানায়, চারঘাটে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ হরতালে পালিত হয়েছে।




