কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার লাকসাম, মনোহরগঞ্জ ও দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনসহ ৩১ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, লাকসামে চেয়ারম্যান পদে আবদুর রহমান বাদল (দোয়াত-কলম), অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া (কাপ-পিরিচ), প্রফেসর ড. গোলাম মোস্তফা (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী (উড়োজাহাজ), মহব্বত আলী (তালা), শহিদুল ইসলাম (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা আক্তার বেবী (হাঁস) ও রাশিদা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন। মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন (কাপ-পিরিচ), ইলিয়াছ পাটোয়ারী (দোয়াত-কলম), শফিকুর রহমান (টেলিফোন), আক্তার হাসান মাইনু (আনারস)। ভাইস চেয়াম্যান এসএম সাখাওয়াত হোসেন (তালা), হাজী আজীম উদ্দিন (উড়োজাহাজ), কামাল হোসেন ভুলু (চশমা), মিজানুর রহমান (বৈদ্যুতিক বাল্ব)। মহিলা ভাইস পদে নুর জাহান বেগম (কলস) ও আফরোজা কুসুম (ফুটবল) প্রতীক পেয়েছেন। দেবিদ্বারে চেয়ারম্যান পদে একেএম শফিকুল আলম কামাল (আনারস), এএফএম তারেক (দোয়াত-কলম), হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (কাপ-পিরিচ), রহুল আমিন (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী (চশমা), আবুল হোসেন লিপু (মাইক), আবদুল হক খোকন (তালা), সাইফুল ইসলাম সহিদ (টিউবয়েল), এসএম ইমরান হাসান (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাজমা বেগম (প্রজাপতি), মহিমা আক্তার (কলস), সুফিয়া বেগম (হাঁস) ও নাজমা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন।
এদিকে কুমিলার দেবিদ্বারে ১ জন, লাকসামে ৪ জন ও মনোহরগঞ্জে ৩ সহ ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। প্রত্যাহারকারীরা হলো দেবিদ্বার পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক ও উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান কবির আহম্মদ খাঁন, লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে নুরুনবী কামাল (বিএনপি বিদ্রোহী), প্রফেসর আবুল খায়ের (আওয়ামী লীগ), জাহাঙ্গীর মাওলা (স্বতন্ত্র) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা নুর (জামায়াত)। অপরদিকে মনোহরগঞ্জ উপজেলায় চেয়াম্যান পদে আবদুল খালেক ওরফে দয়াল খালেক (জাতীয় পার্টি), আবদুল মজিদ (জামায়াত) ও ভাইস চেয়ারম্যান পদে হামি দুর রহমান ( জামায়াত) প্রত্যাহার করেছেন।
উলেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি কুমিলার এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।




