ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ৮:১৯ অপরাহ্ণ

kushtia manobbondhon picকুষ্টিয়া প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের এনএস রোডে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এনটিভি’র ষ্টাফ রিপোর্টার ফারুখ আহমেদ পিনু, এপিএন বাংলা ও যুগান্তরের জেলা প্রতিনিধি আল মামুন সাগর,মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু,আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার শামসুল আলম স্বপন, সাপ্তাহিক পথিকৃৎ এর সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, সাংবাদিক জামাল উদ্দিন , মানবাধিকার কর্মী হাসান আলী প্রমুখ। দীর্ঘ দুই বছরেও সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করতে না পারায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “সরকারকে সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

Shamol Bangla Ads

এ সময়, সকল মতভেদ ভুলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা। সাংবাদিক দম্পতির হত্যার দুই বছর পেরিয়ে গেলেও তারা হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি। অবিলম্বে দৃুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সংগঠন ও পেশাজীবির মানুষ এসময় উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!