ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে নিজ বসতঘরের ফ্যানের সাথে গলায় শাড়ি পেছিয়ে কবিতা দাস (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকালে পৌর শহরের নোয়ারাই পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের বজেন্দ্র দাসে কন্যা ও ছাতক কলেজের ডিগ্রী ১মবর্ষের ছাত্রী। আত্মহত্যার কোন কারন জানা যায়নি। থানা-পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ব্যাপারে ছাতক থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।

ছাতকে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদের গণসংযোগ
ছাতক উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমরান আহমদ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল রোববার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর, নোয়াগাঁও, বাহাদুরপুর, রহমতপুর, ছড়ারপাড়, মাদ্রাসাবাজারে গণসংযোগ করেছেন। দিনব্যাপী এ গণসংযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদের সাথে ইউপি সদস্য বাবুল মিয়া, যুবদল নেতা এমাদ উদ্দিন, আব্দুল খালিক, আব্দুল হামিদ, স্থানীয় হিরা মিয়া, আঙ্গুর মিয়া, সুলতান মাহমুদ, ইকবাল হোসেন, হাবিব আহমদ, সুরুজ আলী, সামছুদ্দোহা, ইব্রাহিম খলিল শুভ, ছাদিক মিয়া, রেজাউল করিম, আখতার হোসেন, ইমাম উদ্দিন, জয়নাল আবেদীন, শাহীন আহমদ, আলাল আহমদ, আফজাল আহমদ সানি, জিসান আহমদ, ফজলে রাব্বিসহ লোকজন উপস্থিত ছিলেন। গণসংযোগকালে নির্বাচনী প্রতিক টিয়া পাখি মার্কায় ভোট দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

ছাতকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ
ছাতকে নাগরিক ফোরাম মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. রেজাউল করিম তালুকদারের টেলিফোন প্রতিকের সমর্থনে গতকাল রোববার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি, বৈশাকান্দি, বাহাদুরপুর, ছৈদাবাদ, ইছামতি, কুনিমুড়া এলাকায় গণসংযোগ করা হয়েছে। এ সময় এড. রেজাউল করিমের সাথে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, কামরুল ইসলাম, হাবিবুল আহমদ জুলহাস, শাহীন কাওছার সানিসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৭
সারাদেশের ন্যায় ছাতকেও এসএসসি ও সমমান পরীক্ষা গতকাল রোববার সকাল ১০টায় শুরু হয়েছে। এ বছর ২হাজার ৯শ’ ৫২জন পরীক্ষার্থীর মধ্যে ২হাজার ৯শ’ ৪৫জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করে। প্রথমদিনের পরীক্ষায় ৭পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৫টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে ২হাজার ১শ’ ১৫জন পরীক্ষার্থীর মধ্যে ২হাজার ১শ’ ১২জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩পরীক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল। মাদ্রাসায় দুটি কেন্দ্রে ৬শ’ ৮৭জন পরীক্ষার্থীর মধ্যে ৬শ’ ৮৪জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। প্রথমদিনের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩জন। ভোকেশনাল পরীক্ষায় একটি কেন্দ্রে ১শ’ ৪৯জন পরীক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১পরীক্ষার্থী।
ছাতকের হরিষপুরে অষ্টপ্রহর লীলাকীর্ত্তন উৎসব
ছাতকে শ্রী শ্রী বৈষ্ণব রায়ের তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহর লীলাকীর্ত্তন মহোৎসব ১৪ফেব্র“য়ারি হরিষপুর গ্রামে অনুষ্ঠিত হবে। গীতাপাঠ, শ্রীনাম-লীলাকীর্ত্তন ও মহাপ্রসাদ বিতরনের মধ্যদিয়ে দু’দিনের এ মহোৎসব সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়াগন কীর্ত্তন পরিবেশন করবেন। এ মহোৎসবে সকল ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন কীর্ত্তন পরিচালনা কমিটির পক্ষে গোপাল দাস।
কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী নিজাম উদ্দিন বিএনপির এককপ্রার্থী
——-মিজানুর রহমান চৌধুরী
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের হেলিকপ্টার প্রতিকের সমর্থনে নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে বিএনপির এককপ্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে স্থানীয় বিএনপিও তাকে মনোনীত করেছে। বর্তমানে নিজাম উদ্দিনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির প্রার্থীতা নিয়ে নেতাকর্মীরা বিভ্রান্ত না হয়ে হেলিকপ্টার প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি। গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখছিলেন তিনি। চানপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোহর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা ছুরত, সহ-সভাপতি জোবেদ আলী তালুকদার, জোয়াদ আলী তালুকদার, আবু নছর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মহি, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান সুহেল, উপজেলা বিএনপির উপদেষ্টা মাস্টার আব্দুল লতিফ, তফজ্জুল হোসেন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর বিএনপি নেতা নিজাম উদ্দিন, শাহীনুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সুজন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, হাজী তেরা মিয়া, উস্তার আলী, আব্দুল হাশিম মেম্বার, জুলহাস মিয়া, আব্দুল লতিফ, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, কামাল মিয়া, সেলিম মিয়া, রফিক মিয়া, আঙ্গুর মিয়া প্রমুখ। কুপিয়া গ্রামে বিএনপি নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল গনি, আব্দুল খালিক, লতিফ আলী, যুবদল নেতা আবুল মনসুর, মাহমদ আলী, কবির হোসেন, কালাম হোসেন। শারপিননগরে বিএনপি নেতা আরশ আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাওলানা এমাদুর রহমান, জহুর আলী, হাফিজ আবুল হোসেন, যুবদল নেতা জামিল আহমদ, কয়েছ আহমদ। লক্ষিবাউর বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদল নেতা মামুন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ছাদিক আহমদ, আব্দুল হান্নান, বশির আহমদ, আবু নছর, আব্দুল কাবির, আব্দুল মতিন, আশক আলী, যুবদল নেতা জবরুল ইসলাম, এমাদ আহমদ, রুবেল আহমদ, গিয়াস উদ্দিন, মোশাহিদ আলী, কয়েছ আহমদ, নুরুল আমীন।




