ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে নতুন আশার প্রদীপ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০১৪ ৭:৫৪ অপরাহ্ণ

IMG_1302বেতাগী(বরগুনা)সংবাদদাতা : উপকূলীয় বরগুনার বেতাগী উপজেলার পিছিয়ে থাকা ইউনিয়ন বিবিচিনি। যেখানে বহুমূখী সংকটের গন্ডি পেরিয়ে এখানকার ৯৫ ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল হলেও দুঃখের বিষয় সেখানকার খাল-বিল ও নালা গুলো ভরাট হয়ে যাওয়ায় গাবুয়া, পুটিয়াখালী, বিবিচিনি, পুর্ববিবিচিনি,পশ্চিম বিবিচিনি, ফুলতলা,পূর্ব ফুলতলা, দক্ষিন ফুলতলা, দেশান্তরকাঠী,গড়িয়াবুনিয়া ও তালগাছিয়া ১১ টি গ্রামের মানুষ পানির অভাবে কৃষি ও মৎস চাষকরতে গিয়ে সীমাহীন কষ্ট করে আসছিল।
জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকি, লবনাক্ততা,নদী ভাঙনসহ বহুমুখি দুর্যোগের কবলে নাও-জাল আর লাঙ্গল-জোয়াল বিহীন এখানকার অধিকাংশ মানুষ আজ পেটের দায়ে ঋনের ভারে জর্জরিত।এসব খালের  দু’ তীরের পল্লী মানুষের এমনই এক ক্রান্তিলগ্নে  স্থানীয়  তৃনমুল মানুষের দু’টি সমবায়  সমিতি এগিয়ে এসেছে নতুন আশার প্রদীপ জ্বালিয়ে।
কৃষক সমাজের কথা চিন্তা করে  গাবুয়া ফুলতলা এবং দেশান্তরকাঠী গড়িয়াবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: খাল পুনঃখননে দু’টি প্রকল্প গ্রহন করে।সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলয়ের অধীনে অংশগ্রহন মুলক ক্ষুদ্রকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ২০১২-২০১৩ অর্থ বছরে ১২.৭২৫ ও  ১০ কিলো সব মিলিয়ে প্রায় ২৩ হাজার কিলোমিটার ১২ টি খাল খনন করে। ফলে ওই এলাকায় সুবাতাস বইতে শুরু করে। ‘মোরা অ্যাহন চাষাবাদ করতে পারতেছি হেইতেই খুশী।হেগো আল্লায় ভাল হরুক’ এ উক্তি শুধু জয়নাল হাওলাদারেই নয়,এখানকার গাবুয়া, কাটাখালী, বিবিচিনি, ফুলতলা, শ্যানের খাল,দাসের খাল,গাইনের খাল,জমিরের খাল,বামনের খাল,পল্লী মঙ্গল ও পাড়ের খাল তীরবর্তী  সুলতান শরীফ,মুনছে আলী,গনি মুন্সি,কাজল রেখা,মাহমুদা বেগম সহ শত শত কৃষকের।
এ ছাড়াও গাবুয়া ফুলতলা সমিতির ৫২১ জন সদস্য নিয়মিত মাসিক শেয়ার, সঞ্চয় প্রদান করে সাড়ে ৫ লাখ টাকা ও দেশান্তরকাঠী গড়িয়াবুনিয়া সমিতির ৫১৪ জন সদস্য একইভাবে সাড়ে ৪ লাখ টাকা জমিয়ে উপজেলায় মডেল সমিতিতে পরিনত হয় বলে সমবায় অধিপ্তর জানায়।স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান জানান, খাল খননের ফলে প্রায় ২৪ হাজার মানুষ নানা ভাবে সুবিধা ভোগ ও উপকৃত হচ্ছে। গাবুয়া ফুলতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রিয়াজ সিকদার বলেন,দীর্ঘদিন পানির অভাবে এখানকার মাঠ-ঘাট হাহাকার করতো,ফসল ফলাতে কৃষকের ভোগান্তির শেষ ছিলোনা। এলজিইডি‘র বেতাগী উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান,এসব বিবেচনা করেই প্রকল্পটি হাতে নেওয়া হয়।সরেজমিনে গিয়ে দেখা মেলে গ্রাম গুলোতে  কৃষকরা কেউ আমন ফসল তোলা ও কেউ সবজি আবাদে ব্যস্ত।এমনই একজন ফুলতলা গ্রামের মোস্তফা হাওলাদার বলেন,এবারে ধানের  গাছের চারার বীজ বপনের জন্য পানির অভাবে তেমন কষ্ট হয়নি বরং আগে ভাগেই বীজ বুনতে পেরেছেন।সীম চাষী আবদুর রহমান জানান,খালের তীরে সীম ফলিয়ে ভাল ফলন ও লাভবান হয়েছেন। ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান,দু’টি সমিতির মাধ্যমে খাল গুলো খনন হওয়ায় ৭‘শ ৩২ হেক্টর ও ৮’শ মোট ১৫৩২ হেক্টর জমিতে ধান আবাদের সুবিধা পাওয়াগেছে।ক্ষুদ্রকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের পরিচালক মোঃ শহীদুল হক পতিত ও ভরাট হয়ে যাওয়া এ সব খালগুলো ঘিরে মানুষের সম্ভাবনার যে আকাঙ্খা তা বাস্তবে প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সোসিও ইকোনোমিস্ট আব্দুর রহিম বলেন, খালগুলো খননে ফলে এখানকার জনগেষ্ঠি, বিভিন্ন ফসল ও মৎস চাষ করে জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছেন।দেশান্তরকাঠী গড়িয়াবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছওার মল্লিক বলেন,একইভাবে বাড়ৈইর খাল,গাবুয়া ব্রাঞ্চ, পুর্ব মদন, শ্যানের ও দাসের খালের ব্রাঞ্চ,ফরাজীর খাল,জমির খাল,ফকিরের জোরখাল,সেরজনের ঘাটের খাল, খনন ও বিবিচিনি খালের গোড়ার দিকে স্লুইজ  নির্মান করা হলে আরও অনেক  মানুষ উপকৃত হবে এবং ১৫০০ হেক্টর জমি চাষের আওতায় আসবে।

Need Ads
error: কপি হবে না!