ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা তালিকা থেকে রাজাকারের নাম বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৪:১২ অপরাহ্ণ

saroklipiঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা তালিকা থেকে রাজাকারের নাম বাদ দেয়ার আবেদন জানিয়ে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারক লিপি দেয়া হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক জেলা কমান্ডার দুলাল সাহা অতিরিক্ত জেলা প্রশাসক একেএম সোহেল এর মাধ্যমে এ স্মারকলিপি দেন। এসময় পিপি আবদুল মান্নন রসূল, শাসসুল হক আক্কাস, অ্যাড. মঞ্জুর হোসেন, মোস্তাফিজুর রহমান মনু সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে পৌর সভার পক্ষ থেকে মেয়র আবজাল হোসেন একই আবেদনে স্মারকলিপি দেন। এসময় কাউন্সিল প্রনবকুমার নাথ ভানু উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উলে­খ করা হয়, ৭৫’র পরে মুক্তিযোদ্ধার তালিকায় অনেক রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের নাম অন্তরভুক্ত হয়েছে। গত বছরের ৯ডিসেম্বর প্রকাশিত গেজেটে জেলা মুক্তিযোদ্ধার তালিকায় ইতোপুর্বে রাজাকারের তালিকাভুক্ত শহরের কাশারীপট্টিস্থ মোঃ মাসুদুজ্জামানের নাম অন্তভুক্ত করা হয়েছে। অবিলম্বে এই রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছে জেলার মুক্তিযোদ্ধারা।

Need Ads
error: কপি হবে না!