ads

রবিবার , ২৩ আগস্ট ২০২৬ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৩, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলি বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট শনিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন বুলি বেগম। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বুলি বেগমকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!