মাদকমুক্ত শেরপুর গড়ে তোলার লক্ষে ফুটবল খেলায় মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুর। এ লক্ষে ৯ আগস্ট সোমবার বিকেলে মাদকবিরোধী তৃতীয় সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৪-১ গোলে বাজিতখিলা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে শেরপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজারো মানুষ খেলাটি উপভোগ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের এডমিনিস্ট্রেটর মাহবুবুল আলম পলো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এমএ রশিদ বিএসসি সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম প্রমানিক, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ মনি, যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাগির আহমেদ, বিএনপি নেতা মাহবুব আলম, সাবেক মেম্বার ইলিয়াস উদ্দিন প্রমুখ।
এ টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করে।




