ads

সোমবার , ২০ জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্পেনকে জিতিয়ে তোরেস বললেন, ‘ভাগ্য আগেই লেখা ছিল’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২০, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

চলতি বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন ফেরান তোরেস। তার একমাত্র গোল গড়ে দিলো ফাইনালের পার্থক্য। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হলো। ম্যাচ শেষে তোরেস বললেন, ‘ভাগ্য আগেই লেখা ছিল।’

Shamol Bangla Ads

বিশ্বকাপে এনিয়ে তোরেস তিন গোল করলেন। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ১০৬তম মিনিটে গোল করেন তোরেস। ফাইনালে বদলি হিসেবে জয়সূচক গোল করার কীর্তিতে তিনি মারিও গোৎসের পাশে বসলেন।

ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ব্রডকাস্টারদের সাথে আলাপকালে তোরে বলেন, ‘আমার মনে হয় শেষ পর্যন্ত এই গোলটি শুধু আমাদের এখানে থাকা খেলোয়াড়দের নয়, বরং ৪ কোটি ৭০ লাখ মানুষের হাত ধরে এসেছে।’

Shamol Bangla Ads

তিনি বলে গেলেন, ‘আজ ভাগ্য আগেই লেখা ছিল। আমাদের জেতার জন্যই এটি তৈরি হয়েছিল। আজ আমরা আমাদের আপনজনদের থেকে দূরে আছি, তবে আমরা তাদের যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করেছি।’

আর্জেন্টিনাকে নিয়ে ভয় ছিল তোরেসের, ‘ফাইনাল ম্যাচ সবসময়ই কঠিন হয়। প্রতিপক্ষ দলে যখন মেসি থাকে, তখন একটা ভয় তো কাজ করেই। তবে আমরা সবসময় নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং আমাদের নিজস্ব ফুটবল খেলার চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা আবারও তা করতে পেরেছি।’

আক্রমণে ধুঁকতে থাকা আর্জেন্টিনা ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। অতিরিক্ত সময় শুরু হওয়ার ঠিক আগে তাদের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে দল ১০ জনের দলে পরিণত হয়।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্স আক্রমণাত্মক স্পেনকে আটকে রাখার পর বার্সেলোনার খেলোয়াড় তোরেস একটি উপযুক্ত সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টে নিজের প্রথম গোলটি করেন।

গোল করা নিয়ে তিনি বলেন, ‘(গোল করতে পেরে) বিশাল স্বস্তি লাগছে। পুরো টুর্নামেন্ট জুড়ে আমার সমালোচনা করা হয়েছে। তবে আমি আগেই বলেছি, ভাগ্য আগে থেকেই লেখা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি দেন এবং শেষ পর্যন্ত তিনি তাদেরই পুরস্কৃত করেন যারা সবচেয়ে বেশি যোগ্য।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!