ads

রবিবার , ১২ জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কারাগারের বন্দিদের জন্য বিনোদন ও দক্ষতা উন্নয়ন সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার
জুলাই ১২, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগারের বন্দিদের জন্য বিনোদন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। ১২ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কারা কর্তৃপক্ষের হাতে ওইসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি বলেন, মানবিক মূল্যবোধ, পুনর্বাসন এবং সংশোধনমূলক কারা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এদিন বন্দিদের সুস্থ মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের লক্ষ্যে একটি হারমোনিয়াম এবং দুটি তবলা প্রদান করা হয়। একই সঙ্গে মহিলা বন্দিদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সক্ষমতা অর্জন এবং সমাজে পুনর্বাসনের সহায়ক হিসেবে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!