ads

বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

ব্রাজিল ফুটবল ইতিহাসের কিছু খ্যাতনামা খেলোয়াড়দের পাশে নাম লিখলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছরে প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের তিন গ্রুপ ম্যাচেই গোল করেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে এই মাইলফলকে পৌঁছালেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। স্কটিশদের জালে দুইবার বল পাঠান তিনি।

Shamol Bangla Ads

ভিনিসিয়ুস ইতোমধ্যে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই গ্রুপ ম্যাচে গোল করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমন কীর্তি গড়লেন, শেষবার যেটা দেখা গেছে ২০০২ বিশ্বকাপে। ওইবার শিরোপা জয়ে ব্রাজিলের হয়ে গ্রুপের তিন ম্যাচেই গোল করেন রোনালদো নাজারিও ও রিভালদো।

এক কথায় অভিজাত তালিকায় নাম লিখলেন ভিনিসিয়ুস। কেবল তিন আসরে চারজন খেলোয়াড় এই কীর্তি গড়েন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি। তাদের এই চমৎকার অর্জনের আসরে প্রত্যেকবার ব্রাজিল শিরোপা জিতেছিল। পুরোনো ইতিহাস কি নতুন করে ফিরে আসছে। ইতিহাস বলছে, ভিনিসিয়ুসের এই কীর্তিতে ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ হতে চলেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!