ads

সোমবার , ২২ জুন ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে সাংবাদিক, সুধীসমাজ ও কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স; জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, ডিআইও-১ মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক এসকে সাত্তার, মুহাম্মদ হযরত আলী প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বোত্তম ব্যবহার, ইতিবাচক ও জনকল্যাণমূলক বিষয়বস্তু প্রচার, স্পর্শকাতর তথ্য যাচাই ছাড়া প্রচার না করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, ব্যক্তিগত আক্রমণ পরিহার এবং সামাজিক শৃঙ্খলা ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রচারে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

সাইবার বুলিং প্রতিরোধ, অপতথ্য, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার নিরোধ প্রভৃতি জজনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরিতে পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা একটি সচেতন, ইতিবাচক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!