ads

রবিবার , ২১ জুন ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামি গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইবের হত্যার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার সকালে জেলা জজ আদালতের সামনে সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ছাইবের বাবা আব্দুল মালেক, মা রেবেকা সুলতানা, শিক্ষার্থী জুয়েল রানা প্রমুখ। মানববন্ধন শেষে আদালত চত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ছাইব হত্যার বিচার দাবি করেন তারা। পরে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম তাদের সান্তনা দেন এবং দ্রুত সময়ের মধ্যে মূল আসামি গ্রেফতার ও তদন্ত শেষ করে তাদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে শহরের তাতালপুর বিএম রোড এলাকায় ঘুরতে যায় শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছাইব। এসময় ছবি তোলাকে নিয়ে কাটাকাটি শুরু হয় কয়েকজন কিশোরের সাথে। একপর্যায়ে ১০-১৫ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে সাইফকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সোমবার দুপুরে তিনি মারা যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!