ads

সোমবার , ১৫ জুন ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে আগামী ১৮-২০ জুন ৩ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেরপুর ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

সভায় নজরুল বর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। ওইসময় জেলা প্রশাসক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের আলোকে একটি মানবিক, সাম্যভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Need Ads
error: কপি হবে না!