ads

সোমবার , ১৫ জুন ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪১ জনের মাঝে জাতীয় ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০২৫-২৬ অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত বা অসমর্থ ক্রীড়াসেবী ও তাদের পরিবারের সদস্যদের ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। ১৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিইএফটিএন’এর মাধ্যমে অনলাইনে ওই ভাতা ও বৃত্তি প্রদানের উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিন্নত আলী, সদস্য জুলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়াঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন ২৩ জন ক্রীড়াসেবীর মাঝে ৩০ হাজার টাকা করে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থীর মাঝে ২৪ হাজার টাকা করে ২ লাখ ১৬ হাজার টাকা ও মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে ১ লাখ ৮ হাজার টাকার শিক্ষাবৃত্তিসহ মোট ১০ লাখ ১৪ হাজার টাকা অনলাইনের মাধ্যমে হস্তান্তর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!